গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ নৌবাহিনী তাদের সাংগঠনিক কাঠামোভুক্ত বেসামরিক শূন্য পদসমূহ সরাসরি অস্থায়ী ভিত্তিতে পূরণের লক্ষ্যে (Bangladesh Navy Job) একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । এই বিজ্ঞপ্তির মাধ্যমে ১৩তম থেকে ১৯তম গ্রেডের কারিগরি ট্রেডে দক্ষ বেসামরিক কর্মচারী নিয়োগ দেওয়া হবে । আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার কথা বলা হচ্ছে ।
নৌবাহিনীর বেসামরিক (Bangladesh Navy Job) এই নিয়োগে বিভিন্ন ক্যাটাগরিতে যেমন ড্রাফটসম্যান, সহকারী লিডিংম্যান, এবং হাইলী স্কীল্ড মিস্ত্রীসহ আরও অনেক পদে জনবল নিয়োগ করা হবে । নিয়োগ প্রাপ্ত প্রার্থীদের প্রধানত চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে অবস্থিত সংস্থা বা ঘাঁটিসমূহে নিয়োজিত করা হবে । আপনি যদি নৌবাহিনীতে বেসামরিক হিসেবে BD Navy তে ক্যারিয়ার গড়তে আগ্রহী হন, তবে প্রয়োজনীয় যোগ্যতা অর্জন সাপেক্ষে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারেন । নিচে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য বিস্তারিতভাবে দেওয়া হলো।
নৌবাহিনী বেসামরিক পদের নাম ও পদসংখ্যা (Job Details)
নিচে পদের নাম, বেতন গ্রেড এবং পদসংখ্যা সংক্রান্ত তথ্যের টেবিল দেওয়া হলো:
| পদের নাম ও গ্রেড | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | বেতন স্কেল (২০১৫) |
| ড্রাফটসম্যান (গ্রেড-১৩) | ০১ টি | এসএসসি পাশসহ ২ বছরের ড্রাফটসম্যানশীপ ট্রেড কোর্স । | ১১,০০০-২৬,৫৯০/- |
| সহকারী লিডিংম্যান (গ্রেড-১৪) | ০৮ টি | এইচএসসি (ভোকেশনাল) বা এসএসসি (ভোকেশনাল) ও অভিজ্ঞতা । | ১০,২০০-২৪,৬৮০/- |
| হাইলী স্কীল্ড মিস্ত্রী (গ্রেড-১৪) | ১৪ টি | এইচএসসি (ভোকেশনাল) বা এসএসসি (ভোকেশনাল) ও অভিজ্ঞতা । | ১০,২০০-২৪,৬৮০/- |
| হাইলী স্কীল্ড (গ্রেড-১৫) | ১২ টি | এইচএসসি (ভোকেশনাল) বা এসএসসি (ভোকেশনাল) ও অভিজ্ঞতা । | ৯,৭০০-২৩,৪৯০/- |
| হাইলী স্কীল্ড (গ্রেড-১৬) | ২২ টি | এইচএসসি (ভোকেশনাল) বা এসএসসি (ভোকেশনাল) ও অভিজ্ঞতা । | ৯,৩০০-২২,৪৯০/- |
| স্কীল্ড গ্রেড (গ্রেড-১৭) | ২৫ টি | এসএসসি (ভোকেশনাল) বা এসএসসি ও ট্রেড কোর্স পাশ । | ৯,০০০-২১,৮০০/- |
| সেমি স্কীল্ড (গ্রেড-১৮) | ২৩ টি | এসএসসি ও ট্রেড কোর্স পাশসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা । | ৮,৮০০-২১,৩১০/- |
| সেমি স্কীল্ড (গ্রেড-১৯) | ০৫ টি | এসএসসি ও সংশ্লিষ্ট ট্রেড কোর্স পাশ । | ৮,৫০০-২০,৫৭০/- |
Bangladesh Navy Job এর গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি
বিজ্ঞপ্তি জারির তারিখঃ ০৯ এপ্রিল ২০২৬
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ০৯ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ০৬ মে ২০২৬; বিকাল ০৫:০০ ঘটিকা
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তির যোগ্যতা ও শর্তাবলী
বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদে আবেদনের জন্য প্রার্থীদের নিম্নোক্ত শর্তসমূহ পূরণ করতে হবে:
শিক্ষাগত যোগ্যতাঃ পদ অনুযায়ী এসএসসি বা এইচএসসি (ভোকেশনাল) অথবা এসএসসি ও সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে ।
বয়সসীমাঃ ১৩ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে । তবে সরকারি চাকরিরতদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য নয় ।
অভিজ্ঞতাঃ পদ অনুযায়ী ১ থেকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন (বিস্তারিত টেবিলে দেখুন) ।
জেলা যোগ্যতাঃ বাংলাদেশের সকল জেলার প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন ।
জাতীয়তাঃ প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে ।
অন্যান্য যোগ্যতাঃ ট্রেড কোর্স সার্টিফিকেট অবশ্যই কারিগরি শিক্ষা বোর্ড, NSDA অথবা BMET কর্তৃক ইস্যুকৃত হতে হবে ।
আরো পড়ুন:
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির এক নজরে ২০২৬ (Navy Civil Job Summary)
| প্রতিষ্ঠানের নামঃ | বাংলাদেশ নৌবাহিনী (Bangladesh Navy) |
| নিয়োগ পোস্ট আইডি: | বেসামরিক কর্মচারী (কারিগরি) |
| চাকরি লোকেশনঃ | চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চল |
| পদের ক্যাটাগরিঃ | কারিগরি ট্রেডসমূহ |
| মোট শূন্যপদঃ | বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহ |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি (অস্থায়ী ভিত্তিক) |
| চাকরির ক্যাটাগরিঃ | বেসামরিক জনবল |
| লিঙ্গ: | পুরুষ ও মহিলা উভয়ই |
| বয়সসীমাঃ | ১৮ থেকে ৩২ বছর (১৩/০৪/২০২৬ তারিখে) |
| শিক্ষাগত যোগ্যতাঃ | এসএসসি / এইচএসসি / ট্রেড কোর্স |
| অভিজ্ঞতাঃ | পদ অনুযায়ী সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞতা আবশ্যক |
| জেলাঃ | সকল জেলা |
| বেতন / গ্রেডঃ | গ্রেড ১৩ হতে ১৯ পর্যন্ত |
| অন্যান্য সুযোগ-সুবিধাঃ | জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী |
| আবেদনের ফিঃ | পদের ধরন অনুযায়ী ৫৬/- অথবা ১১২/- টাকা |
| বিজ্ঞপ্তির সোর্সঃ | অফিসিয়াল ওয়েবসাইট (www.navy.mil.bd) |
| বিজ্ঞপ্তি জারির তারিখঃ | ০৯ এপ্রিল ২০২৬ |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ | ০৯ এপ্রিল ২০২৬ |
| আবেদনের শেষ তারিখঃ | ০৬ মে ২০২৬ |
| আবেদন পদ্ধতিঃ | অনলাইন (bndcp.teletalk.com.bd) |
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগকারি প্রতিষ্ঠানের তথ্য
| প্রতিষ্ঠানের নামঃ | বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তর |
| প্রতিষ্ঠানের ধরনঃ | সশস্ত্র বাহিনী (প্রতিরক্ষা) |
| ফোন নম্বরঃ | ০১৫০০-১২১১২১ (হেল্পলাইন) |
ইমেইল ঠিকানাঃ | alljobs.query@teletalk.com.bd |
| প্রধান কার্যালয়ের ঠিকানাঃ | নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩ |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ |
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল ছবি/পিডিএফ ২০২৬
বিজ্ঞপ্তির সোর্স: বাংলাদেশ নৌবাহিনী ওয়েবসাইট
আবেদনের শেষ সময়: ০৬ মে ২০২৬; বিকাল ০৫:০০ টা
আবেদনের পদ্ধতি: অনলাইন (Teletalk)
অনলাইনে আবেদন পদ্ধতি বিস্তারিত তথ্য
বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের প্রথমে bndcp.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে । সেখানে নির্ধারিত পদের বিপরীতে অনলাইন আবেদন ফরমটি নির্ভুলভাবে পূরণ করতে হবে । আবেদন ফরমে প্রার্থীর নিজের রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ।
আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করার পর কম্পিউটার স্ক্রিনে একটি “Applicant’s Copy” দেখা যাবে । এই কপিতে থাকা User ID ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে । মনে রাখবেন, ফি জমা না হওয়া পর্যন্ত আবেদনটি কোনোভাবেই চূড়ান্ত বলে গণ্য হবে না ।
Bangladesh Navy Job এ আবেদন ফরম পূরণ ও আবদেন পাঠানোর নিয়ম-কানুন
আবেদনের ক্ষেত্রে নিম্নলিখিত নিয়মগুলো গুরুত্বের সাথে অনুসরণ করুন:
আবেদন করার সময় প্রার্থীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উল্লেখ করতে হবে ।
টেলিটক সিমের মাধ্যমে দুটি SMS পাঠিয়ে ফি জমা দিতে হবে:
প্রথম SMS:
BNDCP <space> User IDলিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে ।দ্বিতীয় SMS:
BNDCP <space> YES <space> PINলিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে ।
১ থেকে ৫ নম্বর পদের জন্য মোট ১১২/- টাকা এবং ৬ থেকে ৮ নম্বর পদের জন্য মোট ৫৬/- টাকা ফি প্রদান করতে হবে
ফি প্রদানের পর একটি পাসওয়ার্ড পাওয়া যাবে, যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোডের জন্য সংরক্ষণ করতে হবে
সতর্কতা: ভুল বা অসত্য তথ্য দাখিল করলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । কোনো প্রকার জালিয়াতি বা দালালের সাথে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো ।
আরো পড়ুন:
- সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- টেলিটক চাকরির আবেদন ২০২৬
- ব্যাংক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- প্রাইভেট চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- ফার্মাসিউটিকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- বিশ্ববিদ্যালয় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- আজকের চাকরির খবর
BD Navy নিয়োগ পরীক্ষা ও নিয়োগের ধাপ সমূহ
নৌবাহিনী বেসামরিক নিয়োগের নির্বাচনী প্রক্রিয়া সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন হয়:
১. লিখিত পরীক্ষা: প্রথমে প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যা চট্টগ্রাম নৌবাহিনী স্কুল ও কলেজে অনুষ্ঠিত হবে ।
২. ব্যবহারিক পরীক্ষা: পদের ধরন অনুযায়ী কারিগরি দক্ষতার ওপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে ।
৩. মৌখিক পরীক্ষা: লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষার সুযোগ পাবেন ।
৪. চূড়ান্ত নির্বাচন: সকল পরীক্ষায় সফলদের মধ্যে থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে ।
মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র
মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় প্রার্থীদের নিম্নোক্ত কাগজপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে:
সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র ।
জাতীয় পরিচয়পত্র (NID) এর সত্যায়িত কপি ।
অনলাইন থেকে সংগৃহীত পূরণকৃত Application Form ও প্রবেশপত্র ।
নাগরিকত্ব সনদ এবং ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ।
মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ ।
চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (NOC) ।
বাংলাদেশ নৌবাহিনীতে কারিগরি বেসামরিক কর্মচারী হিসেবে ক্যারিয়ার গড়া একটি গর্বের বিষয়। বিজ্ঞপ্তির সকল শর্তাবলী মেনে এবং সঠিক তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করুন। আপনার পেশাদার দক্ষতা প্রকাশের এটি একটি সুবর্ণ সুযোগ।
নৌবাহিনীর নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্য যাচাই করতে নিয়মিত তাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। সঠিক প্রস্তুতির মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত পদটি অর্জন করতে পারেন।
বি.দ্র: উপরের দেওয়া সমস্ত তথ্য অনলাইন এবং অফিসিয়াল সরকারি ওয়েবসাইটে প্রকাশিত পিডিএফ থেকে প্রাপ্ত। যে কোনো চাকরিতে আবেদনের আগে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির ছবি থেকে তথ্য যাচাই করুন।
এরকম আরো সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির খবর সবার আগে পেতে জবপোস্টবিডি নিয়মিত ভিজিট করুন।
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
১. আবেদনের শেষ সময় কবে?
আবেদনের শেষ তারিখ ও সময় ০৬ মে ২০২৬, বিকাল ০৫:০০ টা ।
২. লিখিত পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে?
লিখিত পরীক্ষা বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম-এ অনুষ্ঠিত হবে ।
৩. আবেদন ফি কত টাকা?
পদের ধরন অনুযায়ী ১১২ টাকা অথবা ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ) ।
৪. সর্বোচ্চ বয়সসীমা কত?
সাধারণ প্রার্থীদের জন্য ১৮ থেকে ৩২ বছর ।