বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
মোট পদ সংখ্যা: ১৮৪ টি
আবেদন শুরুর তারিখ: ১৫ মার্চ, ২০২৬
আবেদন শেষ তারিখ: ২৬ এপ্রিল, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI Govt Job Circular) সম্প্রতি তাদের শূন্য পদগুলোতে জনবল নিয়োগের জন্য একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত এই শীর্ষস্থানীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানটি স্থায়ী এবং অস্থায়ীভাবে সৃজনকৃত মোট ১৮৪টি পদে সরাসরি জনবল নিয়োগ প্রদান করবে। আপনি যদি কৃষি খাতে সরকারি ক্যারিয়ার গড়তে আগ্রহী হন এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হন, তবে (BARI Govt Job Circular 2026) এটি আপনার জন্য একটি সেরা সুযোগ হতে পারে।

এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ম থেকে ২০তম গ্রেডে বিভিন্ন কারিগরি ও সাধারণ পদে দক্ষ জনবল নিয়োগ দেওয়া হবে। উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে গ্রন্থাগারিক, উপ-সহকারী প্রকৌশলী, বৈজ্ঞানিক সহকারী, ড্রাইভার, অফিস সহকারী এবং ল্যাবরেটরি এটেনডেন্টসহ আরও অনেক পদ। আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। নিচে এই নিয়োগ সংক্রান্ত পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতির বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

BARI Govt Job পদের নাম, সংখ্যা ও যোগ্যতা (Vacancy Table)

নিচে গুরুত্বপূর্ণ পদসমূহ এবং প্রয়োজনীয় যোগ্যতার একটি তালিকা দেওয়া হলো:

পদের নাম ও গ্রেডপদের সংখ্যাশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাবেতন স্কেল (২০১৫)
গ্রন্থাগারিক (গ্রেড-১০)০১ টিস্নাতক (সম্মান) বা সমমান অথবা স্নাতকসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা।১৬,০০০-৩৮,৬৪০/-
উপ-সহকারী প্রকৌশলী (গ্রেড-১০)০৩ টিসংশ্লিষ্ট বিষয়ে (বিদ্যুৎ/পুরঃ/যন্ত্র) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং।১৬,০০০-৩৮,৬৪০/-
বৈজ্ঞানিক সহকারী (গ্রেড-১১)৪৭ টিকৃষি/বিজ্ঞান বিভাগে ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি।১২,৫০০-৩০,২৩০/-
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)২২ টিএইচএসসি পাশসহ টাইপিংয়ে নির্ধারিত গতি।৯,৩০০-২২,৪৯০/-
ল্যাবরেটরি এটেনডেন্ট (গ্রেড-১৯)১৯ টিবিজ্ঞান বিভাগে এসএসসি পাশ।৮,৫০০-২০,৫৭০/-
সর্বমোট শূন্যপদ১৮৪ টি(বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫২ ধরনের পদ)

BARI Job Circular গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি

  • বিজ্ঞপ্তি জারির তারিখঃ ১১ মার্চ, ২০২৬

  • আবেদন শুরুর তারিখঃ ১৫ মার্চ, ২০২৬ (সকাল ১০:০০ টা)

  • আবেদনের শেষ তারিখঃ ২৬ এপ্রিল, ২০২৬ (বিকাল ০৫:০০ টা)

আরো পড়ুন:

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তির যোগ্যতা ও শর্তাবলী

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে আবেদনের জন্য প্রার্থীদের নিম্নোক্ত শর্তসমূহ পূরণ করতে হবে:

  • শিক্ষাগত যোগ্যতাঃ পদ অনুযায়ী ৮ম শ্রেণি পাশ হতে শুরু করে স্নাতক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে।

  • বয়সসীমাঃ ০১ মার্চ ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

  • অভিজ্ঞতাঃ কিছু বিশেষ পদের জন্য সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতার সনদ প্রয়োজন হবে।

  • জেলা যোগ্যতাঃ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী নির্দিষ্ট পদের জন্য অনুমোদিত জেলার নাগরিকগণ আবেদন করতে পারবেন। (এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রযোজ্য)।

  • জাতীয়তাঃ প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

  • অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার সংশ্লিষ্ট পদগুলোর জন্য টাইপিং স্পিড এবং কম্পিউটার জ্ঞান থাকা বাধ্যতামূলক।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য (Full Summary)

শিরোনামবিস্তারিত তথ্য
প্রতিষ্ঠানের নামঃবাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)
চাকরি লোকেশনঃগাজীপুর ও বিভিন্ন আঞ্চলিক কেন্দ্র
পদের ক্যাটাগরিঃকারিগরি ও সাধারণ কর্মচারী
মোট শূন্যপদঃ১৮৪ টি
চাকরির ধরনঃসরকারি চাকরি (স্থায়ী ও অস্থায়ী রাজস্বখাত)
চাকরির ক্যাটাগরিঃগবেষণা ও প্রশাসনিক
লিঙ্গ:পুরুষ ও মহিলা উভয়ই
বয়সসীমাঃ১৮ থেকে ৩০ বছর (কোটাভেদে ৩২ বছর)
শিক্ষাগত যোগ্যতাঃপদ অনুযায়ী ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক/ডিপ্লোমা
অভিজ্ঞতাঃপদভেদে ভিন্ন ভিন্ন
জেলাঃবিজ্ঞপ্তিতে উল্লিখিত জেলাসমূহ
বেতন / গ্রেডঃ১০ম হতে ২০তম গ্রেড পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধাঃসরকারি বিধি মোতাবেক বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা
আবেদনের ফিঃপদের গ্রেড অনুযায়ী ১১২/- থেকে ৩৩৫/- টাকা পর্যন্ত
বিজ্ঞপ্তির সোর্সঃঅফিসিয়াল ওয়েবসাইট ও দৈনিক পত্রিকা
বিজ্ঞপ্তি জারির তারিখঃ১১ মার্চ, ২০২৬
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ১১ মার্চ, ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ২৬ এপ্রিল, ২০২৬
আবেদন পদ্ধতিঃঅনলাইন (bari.teletalk.com.bd)

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠানের তথ্য

শিরোনামতথ্য
প্রতিষ্ঠানের নামঃবাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)
প্রতিষ্ঠানের ধরনঃস্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান
ফোন নম্বরঃ০২-৪৯২৭০০৪২ (প্রশাসন শাখা)
ফ্যাক্স নম্বরঃ০২-৪৯২৭০২০১
ইমেইল ঠিকানাঃdg.bari@bari.gov.bd
প্রধান কার্যালয়ের ঠিকানাঃজয়দেবপুর, গাজীপুর-১৭০১
অফিসিয়াল ওয়েবসাইটঃwww.bari.gov.bd

BARI Govt Job Circular এর অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির ইমেজ ডাউনলোড

Bangladesh Agricultural Research Institute BARI Job Circular 2026 – bari.teletalk.com (1)

Bangladesh Agricultural Research Institute BARI Job Circular 2026 – bari.teletalk.com (2)

বিজ্ঞপ্তির সোর্স: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)

আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল, ২০২৬; বিকাল ০৫:০০ টা

আবেদনের পদ্ধতি: অনলাইন (Teletalk)

BARI Govt Job Circular অনলাইনে আবেদন পদ্ধতি বিস্তারিত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের bari.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে “Online Application Form” লিঙ্কে ক্লিক করে কাঙ্ক্ষিত পদের জন্য ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের সময় প্রার্থীর রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল) জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে।

আবেদন সাবমিট করা হয়ে গেলে একটি “Applicant’s Copy” পাওয়া যাবে যাতে একটি User ID থাকবে। এই আইডি ব্যবহার করে প্রার্থীকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পরই কেবল আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হবে।

আরো পড়ুন:

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আবেদন ফরম পূরণ ও আবদেন পাঠানোর নিয়মকানুন

  • প্রার্থীকে তার বর্তমান ও স্থায়ী ঠিকানার তথ্য নির্ভুলভাবে প্রদান করতে হবে।

  • টেলিটক সিমের মাধ্যমে দুটি SMS পাঠিয়ে ফি জমা দিতে হবে:

    • প্রথম SMS: BARI <space> User ID লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

    • দ্বিতীয় SMS: BARI <space> YES <space> PIN লিখে পুনরায় পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

  • আবেদনের পর প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে হবে।

  • অনলাইনে আবেদনপত্রে কোনো প্রকার ভুল তথ্য প্রদান করলে নিয়োগের যেকোনো পর্যায়ে আবেদন বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

সতর্কতা: আবেদন ফি জমা দেওয়ার আগে তথ্যের সঠিকতা শতভাগ নিশ্চিত করুন। একবার টাকা জমা হয়ে গেলে কোনো তথ্য সংশোধন করা সম্ভব হবে না।

নিয়োগ পরীক্ষা ও নিয়োগের ধাপ সমূহ

BARI Govt Job Circular – তে নিয়োগের জন্য প্রার্থীদের সাধারণত তিনটি ধাপ অতিক্রম করতে হয়:

১. লিখিত পরীক্ষা (MCQ/Written): প্রথমে প্রার্থীদের এমসিকিউ বা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

২. ব্যবহারিক পরীক্ষা (যদি প্রযোজ্য হয়): কম্পিউটার অপারেটর, ড্রাইভার বা ল্যাবরেটরি পদের জন্য কারিগরি বা ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

৩. মৌখিক পরীক্ষা (Viva): লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবেন।

মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র

মৌখিক পরীক্ষার সময় সকল মূল সার্টিফিকেট সঙ্গে আনতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে:

  • সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র।

  • জাতীয় পরিচয়পত্র (NID) এবং নাগরিকত্ব সনদ।

  • চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (NOC)।

  • মুক্তিযোদ্ধা বা বিশেষ কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত সনদ।

  • অনলাইন আবেদনের প্রিন্ট কপি এবং প্রবেশপত্রের রঙিন কপি।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দেশের কৃষি উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। এই প্রতিষ্ঠানে যোগদান করা একজন প্রার্থীর জন্য যেমন গর্বের বিষয়, তেমনি দেশের কল্যাণে কাজ করার একটি বড় ক্ষেত্র। তাই যোগ্য প্রার্থীদের অবহেলা না করে সময় থাকতেই আবেদন করার পরামর্শ রইল।

কৃষি গবেষণার এই অগ্রযাত্রায় শামিল হতে আপনিও আপনার প্রস্তুতি শুরু করে দিন। মনে রাখবেন, সরকারি চাকরির ক্ষেত্রে পরিশ্রম ও মেধার কোনো বিকল্প নেই।


বি.দ্র: উপরের দেওয়া সমস্ত তথ্য অনলাইন এবং অফিসিয়াল সরকারি ওয়েবসাইটে প্রকাশিত পিডিএফ থেকে প্রাপ্ত। যে কোনো চাকরিতে আবেদনের আগে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির ছবি থেকে তথ্য যাচাই করুন।

এরকম আরো সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির খবর সবার আগে পেতে জবপোস্টবিডি নিয়মিত ভিজিট করুন।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. বারি (BARI) তে কি অনলাইনে আবেদন করা বাধ্যতামূলক?

  • হ্যাঁ, এই নিয়োগের আবেদন প্রক্রিয়া শুধুমাত্র অনলাইনে টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

২. মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে বয়সের সীমা কত?

  • মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

৩. আবেদন ফি কত টাকা?

  • পদের গ্রেড অনুযায়ী টেলিটক চার্জসহ ১১২ টাকা থেকে ৩৩৫ টাকা পর্যন্ত হতে পারে।

৪. পরীক্ষার প্রবেশপত্র কোথায় পাওয়া যাবে?

  • পরীক্ষার তারিখ নির্ধারিত হলে প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে এবং বারি-র ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

Leave a Comment