বাংলাদেশ পুলিশ এর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) এর কার্যালয়, আরআরএফ, (RRF Job Circular 2026) রাজশাহী সম্প্রতি তাদের শূন্যপদ পূরণের লক্ষ্যে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজশাহী পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মূলত অস্থায়ী ভিত্তিতে ‘অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
RRF Job Circular নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটার টাইপিং ও ওয়ার্ড প্রসেসিংয়ে নির্দিষ্ট গতি থাকতে হবে। রাজশাহী পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তিতে সফলভাবে আবেদন সম্পন্ন করার জন্য টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে এবং পরবর্তীতে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।
রাজশাহী পুলিশ নিয়োগে পদের নাম ও পদসংখ্যা (Job Details Table)
নিচে পদের নাম এবং নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যে দেওয়া হলো:
| পদের নাম ও গ্রেড | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | বেতন স্কেল (২০১৫) |
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) | ০৩ (তিন) টি | ক) এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ খ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ও ডাটা এন্ট্রি টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে। | ৯,৩০০-২২,৪৯০/- |
রাজশাহী পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি
বিজ্ঞপ্তি জারির তারিখঃ ০২ এপ্রিল ২০২৬।
আবেদন শুরুর তারিখঃ ১২ এপ্রিল ২০২৬ (সকাল ১০:০০ টা)।
- আবেদনের শেষ তারিখঃ ১১ মে ২০২৬ (বিকাল ০৫:০০ টা)।
রাজশাহী পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তির যোগ্যতা ও শর্তাবলী
আবেদনের পূর্বে প্রার্থীদের অবশ্যই নিম্নলিখিত শর্তসমূহ ভালোভাবে দেখে নিতে হবে:
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমাঃ ১২ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতাঃ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ে দক্ষ হতে হবে।
জেলা যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে।
জাতীয়তাঃ প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে।
- অন্যান্য যোগ্যতাঃ সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
আরো পড়ুন:
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি (CPGCBL) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত
আরআরএফ রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ তথ্য (Summary)
| বিবরণ | বিস্তারিত তথ্য |
| প্রতিষ্ঠানের নামঃ | কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) এর কার্যালয়, আরআরএফ, রাজশাহী |
| চাকরি লোকেশনঃ | রাজশাহী বিভাগ |
| পদের ক্যাটাগরিঃ | অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক |
| মোট শূন্যপদঃ | ০৩ টি |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি (অস্থায়ী ভিত্তি) |
| চাকরির ক্যাটাগরিঃ | রাজস্ব খাত (পুলিশ বিভাগ) |
| লিঙ্গ: | পুরুষ ও মহিলা উভয়ই |
| বয়সসীমাঃ | ১৮ থেকে ৩২ বছর (১২/০৪/২০২৬ অনুযায়ী) |
| শিক্ষাগত যোগ্যতাঃ | এইচএসসি বা সমমান |
| অভিজ্ঞতাঃ | কম্পিউটার টাইপিংয়ে নির্ধারিত গতি (বাংলা ও ইংরেজি ২০ শব্দ) |
| জেলাঃ | রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দা |
| বেতন / গ্রেডঃ | গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০/-) |
| অন্যান্য সুযোগ-সুবিধাঃ | জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী অন্যান্য ভাতা |
| আবেদনের ফিঃ | সাধারণ প্রার্থীদের ১১২/- এবং বিশেষ কোটার জন্য ৫৬/- টাকা |
| বিজ্ঞপ্তির সোর্সঃ | আরআরএফ রাজশাহী পুলিশ ওয়েবসাইট |
| বিজ্ঞপ্তি জারির তারিখঃ | ০২ এপ্রিল ২০২৬ |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ | ০২ এপ্রিল ২০২৬ |
| আবেদনের শেষ তারিখঃ | ১১ মে ২০২৬ |
| আবেদন পদ্ধতিঃ | অনলাইন |
রাজশাহী পুলিশ নিয়োগকারী প্রতিষ্ঠানের তথ্য
| শিরোনাম | তথ্য |
| প্রতিষ্ঠানের নামঃ | আরআরএফ (RRF), রাজশাহী পুলিশ |
| প্রতিষ্ঠানের ধরনঃ | আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (বাংলাদেশ পুলিশ) |
| ফোন নম্বরঃ | ০২৫৮৮৮৫৭৬৬০ |
| ফ্যাক্স নম্বরঃ | ০২৪৭৮১২৬৭৭ |
| ইমেইল ঠিকানাঃ | comrrfrajshahi@police.gov.bd |
| প্রধান কার্যালয়ের ঠিকানাঃ | কমান্ড্যান্ট এর কার্যালয়, আরআরএফ, রাজশাহী |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ |
রাজশাহী পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল পিডিএফ ইমেজ
বিজ্ঞপ্তির সোর্স: আরআরএফ রাজশাহী পুলিশ ওয়েবসাইট।
আবেদনের শেষ সময়: ১১ মে ২০২৬।
আবেদনের পদ্ধতি: অনলাইন (টেলিটক)।
RRFRAJ চাকরিতে আবেদন পদ্ধতি বিস্তারিত
আগ্রহী প্রার্থীদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট rrfraj.teletalk.com.bd ব্যবহার করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট পদের আবেদন ফরমটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।
অনলাইনে আবেদনপত্রের নির্ধারিত স্থানে প্রার্থীর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ পিক্সেল) এবং স্বাক্ষরের ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদনটি সাবমিট করার আগে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে, কারণ আবেদন ফি জমা দেওয়ার পর আর কোনো সংশোধন করা সম্ভব হবে না।
RRFRAJ আবেদনের ফরম পূরণ ও আবদেন পাঠানোর নিয়মকানুন
আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি নিচে পয়েন্ট আকারে দেওয়া হলো:
অনলাইনে আবেদন ফরম (Application Form) পূরণ করে সাবমিট করলে একটি User ID পাওয়া যাবে।
উক্ত User ID ব্যবহার করে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
প্রথম SMS:
RRFRAJ <space> User IDলিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।দ্বিতীয় SMS:
RRFRAJ <space> Yes <space> PINলিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা প্রদান করতে হবে (বিশেষ কোটার জন্য মোট ৫৬/- টাকা)।
ফি জমা দেওয়ার পর একটি কনফার্মেশন এসএমএস এবং পাসওয়ার্ড পাওয়া যাবে, যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোডের জন্য প্রয়োজন হবে।
সতর্কতা: অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনটি কোনো অবস্থাতেই গৃহীত হবে না। ভুল বা অসত্য তথ্য প্রদান করলে নিয়োগের যেকোনো পর্যায়ে আবেদন বাতিল করা হবে।
রাজশাহী পুলিশ নিয়োগ পরীক্ষা ও নিয়োগের ধাপ সমূহ
আরআরএফ রাজশাহীর এই নিয়োগ প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রথমে প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই করা হবে। এরপর যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তী ধাপে কম্পিউটারের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। ব্যবহারিক পরীক্ষায় সফল হওয়ার পর সবশেষে মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে। পরীক্ষার সময় ও কেন্দ্র সংক্রান্ত তথ্য এসএমএস এর মাধ্যমে প্রার্থীদের জানানো হবে।
আরো পড়ুন:
- সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- টেলিটক চাকরির আবেদন ২০২৬
- ব্যাংক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- প্রাইভেট চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- ফার্মাসিউটিকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- বিশ্ববিদ্যালয় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
- আজকের চাকরির খবর
মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অনলাইন আবেদনের প্রিন্ট কপি এবং নিম্নলিখিত মূল দলিলাদি প্রদর্শন করতে হবে:
সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
জাতীয় পরিচয়পত্র (NID) এর মূল কপি।
কম্পিউটার প্রশিক্ষণ সনদপত্রের মূল কপি।
নাগরিকত্ব সনদপত্র (নিজ জেলা উল্লেখসহ)।
সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি রঙিন ছবি।
কোটার ক্ষেত্রে (মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদ।
সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের ক্ষেত্রে অনাপত্তি সনদ (NOC)।
বাংলাদেশ পুলিশে ‘অফিস সহকারী’ হিসেবে কাজ করা দেশের সেবা করার একটি অনন্য সুযোগ। এটি একটি সম্মানজনক সরকারি চাকরি যেখানে নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সকল সুযোগ-সুবিধা পাওয়া যায়। রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দাদের জন্য রাজশাহী পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ক্যারিয়ার গড়ার একটি সুবর্ণ সুযোগ।
আবেদন করার শেষ সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হলো। সঠিকভাবে আবেদন প্রক্রিয়া শেষ করে নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করুন।
বি.দ্র: উপরের দেওয়া সমস্ত তথ্য অনলাইন এবং অফিসিয়াল সরকারি ওয়েবসাইটে প্রকাশিত পিডিএফ থেকে প্রাপ্ত। যে কোনো চাকরিতে আবেদনের আগে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির ছবি থেকে তথ্য যাচাই করুন।
এরকম আরো সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির খবর সবার আগে পেতে জবপোস্টবিডি নিয়মিত ভিজিট করুন।
FAQ – রাজশাহী পুলিশ নিয়োগ সংক্রান্ত সাধারণ জিজ্ঞাসা
১. আবেদন করার জন্য কি রাজশাহী বিভাগের বাসিন্দা হওয়া বাধ্যতামূলক?
হ্যাঁ, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
২. বয়স প্রমাণের জন্য কি এফিডেভিট গ্রহণযোগ্য?
না, বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
৩. কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি কত থাকতে হবে?
আবেদনকারীকে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের টাইপিং গতি থাকতে হবে।
৪. আবেদন ফি কত টাকা?
সাধারণ প্রার্থীদের জন্য ১১২/- টাকা এবং বিশেষ কোটার প্রার্থীদের জন্য ৫৬/- টাকা (সার্ভিস চার্জসহ)।
৫. অনলাইনে আবেদনের পর কত সময়ের মধ্যে ফি জমা দিতে হবে?
অনলাইন আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।